২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত সালামের বাঁচার আকুতি

প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
ক্যান্সারে আক্রান্ত সালামের বাঁচার আকুতি
বিজ্ঞাপন

গোমাস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম এলাকার সাদ মোহাম্মদের ছেলে আব্দুস সালাম। গত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রণায় দিনযাপন করছেন। ২০১৮ সালে সালামের ক্যান্সার ধরা পড়ে। তার অন্ডকোষে টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সারের রুপ নেয়। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। ক্যান্সার আক্রান্ত আবদুস সালাম বলেন, হামি দুই বছর ধরে ক্যান্সারে ভুগছি। প্রথমে হামার অন্ডকোষে টিউমার হয়েছিল। তখন হামি গুরত্ব দেয়নি।

আস্তে আস্তে টিউমারটি বড় হয়ে যায়। এলাকার ডাক্তারদের কাছে চিকিৎসা করি। পরে তারা ঢাকায় যেয়ে ভাল ডাক্তার দেখার পরামর্শ দেয়। ঢাকায় মেয়ে চাকরী করার সুবাদে গাজীপুর পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা করতে গিয়ে হামার এ মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে রাজশাহীর লাইফ লাইন সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শাফায়ত হাবিব এর তত্ত্বাবধানে চিকিৎসা করছি। এখনোও হামি সুস্থ হতে পারিনি। তিনি বলেন, হামার একটা অপারেশন ও ৫ টি কেমো দেয়া হয়েছে।

এখন কেমোসহ আরেকটি অপারেশন করা লাগবে কিন্তু এ অর্থ জোগাড় করা হামার পক্ষে সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত হামার প্রায় ২লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হার কাছে আর কোন টাকা পয়সা নাই। কয়েক কাঠা জমি ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছি। আর জমিজমা নাই যে, সেগুলো বিক্রি করে চিকিৎসা করাবো। শুধু বসতবাড়িটাই আছে। হামার একটাই ছেলে। দিনে যেটুকু রোজগার করে আনে, তা দিয়ে সংসারটা ঢিলেঢালাভাবে চলে। এখন সে চালাতে হিমসিম খাচ্ছে। ২১ দিন পর পর হামার থেরাপি লাগবে।

কয়েকবার থেরাপি দিয়েছি। এখন আর দিতে পারছিনা টাকার অভাবে। এদিকে আব্দুস সালামের স্ত্রী আজিনা বেগম বলেন, হামার স্বামী একজন কর্মঠ সবল মানুষ ছিল। ক্যান্সার হওয়ার আগে কৃষি কাজ করে সংসার ভালোভাবেই চালাতো। কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ায় সেতো আর কাজ কর্ম করতে পারছে না। খুব কষ্ট করে ধার দেনা করে এতো দিন চিকিৎসা করানো হয়েছে। এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছে হামার পরিবার। হামার একটা ছেলে আছে, সে কাজ করে দু’বেলা দু’মুঠো পেটে ভাত দিতে পারছে।

চিকিৎসা করার মত টাকা জমাতে পারছি না। হামরা এলাকার কারো কাছে সহায়তা পায়নি। যদি হামাদের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবান ব্যক্তিরা একটু দৃষ্টি দিত তাহলে হয়তো হামার স্বামীটাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারতাম। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা, আব্দুস সালাম, সোনালী ব্যাংক, রহনপুর শাখা,চাঁপাইনবাবগঞ্জ, হিসাব নং-৪৭০৭৬০১০১১২৩৯। এছাড়া মোবাইল ব্যাংকিং নম্বর ০১৭৬০০২৩২৯৪ (বিকাশ, রকেট, নগদ)।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন