সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে ঈদের আগে দোকান খোলার দাবিতে রাস্তায় ব্যবসায়ীরা

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে রাস্তায় নেমে বিক্ষোভ-সমাবেশ করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা। রাজশাহী শহরের আরডিএ মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ বলে শ্লোগান দেন।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, রাজশাহীতে প্রায় এক মাস ধরে লকডাউন চলছে। কিন্তু তারা কোনো প্রণোদানা পাননি। হাজার হাজার শ্রমিক নিয়ে পোশাকসহ বড় বড় কল-কারখানা চলতে পারে। তাহলে আমরা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারব না? স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলার দাবি জানাই আমরা।

রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি তাপস মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা কর্মসূচিতে যোগ দেন। ঈদের পর থেকে রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে মেয়াদ বাড়ানো হয়, যা এখনও চলছে।


আরোও অন্যান্য খবর
Paris