২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টের ফল প্রকাশের দাবি

প্রকাশিত: ১ জুলাই ২০২১, ৩:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টের ফল প্রকাশের দাবি
বিজ্ঞাপন

এফএনএস : অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ- ২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশের পাশাপাশি করোনা মোকাবিলায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট (অ্যাডহক ভিত্তিতে) নিয়োগের দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি। গতকাল বুধবার দ্রুত ফল প্রকাশের দাবিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মুক্তাদির রহমান, যুগ্মআহ্বায়ক রবিউল ইসলাম, সেলিম রেজা, ফিরোজ হোসেন, উত্তম কুমার, তৌহিদুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন, কোভিড -১৯ মহামারির শুরু থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোজিস্টের সংকট দেখা দেয়। ফলে মেডিকেল টেকনোলজিস্টদের জরুরি ভিত্তিতে নিয়োগ প্রদানের বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোড়ন তৈরি করে এবং তা একপর্যায়ে প্রধানমন্ত্রীর নজরে আসে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রদানের জন্য নির্বাহী আদেশ দেন।

সেই মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ২৯ জুন এক হাজার ২০০ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার লিখিত পরীক্ষা গত ১২ ডিসেম্বর এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হয়নি।

এখন এটি প্রকাশ নিয়ে কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানা শুরু করছে। সংবাদ সম্মেলনে বক্তারা স্বাস্থ্যসেবার চলমান সংকট উত্তরণ, রোগ নির্ণয় সেবাকে যথাযথ এবং নির্ভুল ও সাধারণ মানুষের নিকট সহজলভ্য করতে জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা, দ্রুততার সঙ্গে সকল শূন্যপদ পূরণ এবং অ্যাডহকের ভিত্তিতে আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রদানের দাবি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন