সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অ্যাস্ট্রাজেনেকার টিকা সহসাই পাচ্ছে না বাংলাদেশ

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার স্বল্পতা রয়েছে। এই সংকট খুব দ্রুত শেষ হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।সরকারের হাতে কোভিশিল্ড টিকা কত রয়েছে প্রশ্নে তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট রয়েছে। এর সমাধান চট করেই হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি না।

কারণ, ভারত থেকে এই টিকা যতটুকু পাওয়ার কথা ছিল তার সমাধান এখনও হয়নি। একই সঙ্গে অন্যান্য স্থান থেকেও এই টিকা পাওয়া সম্ভব না। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে ২৭ জুন পর্যন্ত এক কোটি এক লাখ পাঁচ হাজার ৯৪৯ ডোজ।

ভারত থেকে এ পর্যন্ত দেশে কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ২ লাখ ডোজ। সেই হিসাবে এই টিকার মজুত আছে আর মাত্র ৯৪ হাজার ৫১ ডোজ। উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকার সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধনও।


আরোও অন্যান্য খবর
Paris