১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়েদের নাম জানার সহজ উপায়

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ৩:৪৮ অপরাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
মেয়েদের নাম জানার সহজ উপায়
বিজ্ঞাপন

মেয়েদের নাম জানার সহজ উপায়
একটি মেয়েকে দেখে একটি ছেলের খুব পছন্দ হলো। মেয়েটির নাম জানার ইচ্ছে হলো ছেলেটির। কিন্তু সরাসরি বলতে পারছিল না। তখন মেয়েটিকে প্রশ্ন করলো—
ছেলে: আচ্ছা, আপনি কি এমন কাউকে চিনেন; যার নাম আর আপনার নাম একই।
মেয়ে: হ্যাঁ, চিনি।
ছেলে: কী নাম তার?
মেয়ে: রত্না।

****

পানির দামে লেবু কেনা
হাবু: পানির দামে লেবু কিনলাম।
লাবু: কী বলিস, এত দাম?
হাবু: এত দাম কই? হালি চার টাকা।
লাবু: তাহলে যে বললি পানির দামে।
হাবু: দাম কম, তাই বললাম।
লাবু: পানির দাম কি কম? বোতলের পানি, ওয়াসার পানি কিনে খেলে বুঝতি পানির দাম কাকে বলে।

****

বাঘের চোখে বালু ছুঁড়ে মারা
বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুঁড়ে দিয়ে বলল—
বাবলু: হাবলু, পালা!
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুঁড়েছিস! আমি কেন পালাব?

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন