২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি

প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি
বিজ্ঞাপন

এফএনএস : করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। গতকাল রোববার সকালে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ চাই’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক আকাইদ আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তানভির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, সুমনা রহমান, মারজিয়া মুন, মানিক রিপন, সাদেকুল ইসলাম, শারমীন সুলতানা, কাজী কামরুন্নাহার, নিতাই সরকার, আলমগীর হোসেন, ওমর ফারুক, বাকী বিল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য।

মানববন্ধনে তারা বলেন, করোনাকালীন অচলাবস্থায় সব বয়সের শিক্ষার্থী চাকরিপ্রত্যাশীরা ইতোমধ্যেই দেড় বছর হারিয়ে ফেলেছে যা দুই বছরের দিকে ধাবমান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হওয়ায় দেড় লক্ষ তরুণ-তরুণী (করোনার শুরুর সময়ে যাদের ২৮+ বয়সের ছিলো) চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ না পেয়েই তারা ৩০ বছর বয়স অতিক্রম করতে চলেছে। যেসব শিক্ষার্থীরা ২৬ বছর বয়সে শিক্ষাজীবন শেষ করে সেই করোনা শুরুর সময় থেকে আশায় বসে আছে চাকরির পরীক্ষায় অবতীর্ণ হবে, তারাও এই দেড় বছর হারাতে চলছে।

সরকারি বিধি মোতাবেক প্রচলিত যে ৩০ বছর বয়স অবধি আবেদনের সুযোগ পাওয়ার কথা করোনার আঘাত কিন্তু প্রকৃতই সেই সুযোগ দিচ্ছে না। তারা বলেন, ২০১১ সালে এসে অবসরের বয়স বেড়ে হয় ৫৯ আর মহান মুক্তিযোদ্ধাদের জন্য হয় ৬০। অবসরের বয়স যেহেতু ২ বছর বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স ২ বছর বৃদ্ধি করলে সেটাও আর সাংঘর্ষিক হয় না। প্রাপ্ত তথ্যমতে, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণ ৮৭ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে উপনীত হয়েছে; বেকারত্বের হার ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে।

করোনাকালীন ক্ষতিগ্রস্ততার স্বীকার এই দেড় লাখ চাকরিপ্রত্যাশী বেকারত্বের হার আরও বৃদ্ধি করবে। ব্যাকডেট দেওয়ার মাধ্যমে সব বয়সী চাকরিপ্রত্যাশীদের ক্ষতিপূরণ সম্ভব নয় বলে উল্লেখ করে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে ২ বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়ায় ২ বছর ফিরে পাবে।

এ সময় তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। মানববন্ধন থেকে এই দাবিতে আজ সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন এবং মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে মৌন সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন