২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

কানসাটে ভাঙা রাস্তায় আম চাষী-ব্যবসায়ীদের দূর্ভোগ

প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
কানসাটে ভাঙা রাস্তায় আম চাষী-ব্যবসায়ীদের দূর্ভোগ
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ঘাটের উত্তরদিকে মেইন রোড হতে কলাবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ছোট বড় খানা খন্দের সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগে পড়েছে আমচাষী ও ব্যবসায়ীরা। সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে চলাচলের বিঘ্ন ঘটছে। প্রতিনিয়ত আম বোঝাই ভ্যান, চার্জার গাড়ি উল্টে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। আম চাষী ও ব্যবসায়ীদের দ্রুত ভাঙা রাস্তাটি ইট দিয়ে হলেও চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।

আম চাষী আব্দুল কাদের বলেন, রাস্তায় ভ্যান গাড়ি উল্টে যাচ্ছে, আম নিয়ে যেতে পারছিনা। সরকারের কাছে অবিলম্বে রাস্তাটি চলার উপযোগী করে তোলার দাবি করেছেন। আম ব্যবসায়ী সালেক মুন্সি বলেন, বাজারে আম কিনলে রাস্তার কারণে এখানে কেউ আম নিয়ে আসতে চায় না। বেশ কয়েকদিন আগে চার্জার উল্টে গর্ভবতী মায়ের পা ভেঙে গেছে। তাই দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করা হোক।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, রাস্তাটি সংস্কার খুবই জরুরী। যেকোন মুহুর্তে বড় ধরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন আর রশিদ জানান, রাস্তার উন্নয়ন মূলক কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানকে জরুরী ভাবে তাগিদ দেয়া হয়েছে। যাতে করে রাস্তার কাজ দ্রুত শেষ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন