২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রূপচর্চাতেও দারুণ উপকারী আম

প্রকাশিত: ২০ জুন ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রূপচর্চাতেও দারুণ উপকারী আম
বিজ্ঞাপন

এফএনএস : অবিশ্বাস্য হলেও সত্যি, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং বার্ধক্যের ছাপ দূর করতে আমের রস বেশ কার্যকর। আমের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। এছাড়াও গরমে সানস্ট্রোকের হাত থেকে রক্ষা করে আম। ঘরোয়া রূপচর্চায় আম কতোটা উপকারী চলুন জেনে নেওয়া যাক-

১.ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পাকা আম বেশ উপকারি। ১ চামচ আমের পাল্প, ২ চামচ ময়দা, ১ চামচ মধু দিয়ে একটি প্যাক বানিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২.ব্রণ থেকে মুক্তি দিতে পারে আম। ১ চামচ আমের পাল্প, ২ চামচ টক দই ও ২ চামচ মধু দিয়ে প্যাকটি বানিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

রূপচর্চায়ও উপকারী আম : ৩.অনেক সময়ে আমাদের যত্নের অভাবে ত্বকের মধ্যে ধুলা, ময়লা জমতে থাকে এবং মুখের মধ্যে মৃত কোষগুলো থেকে যায়। ত্বকের যত্ন নিতে অনায়াসে আম ব্যবহার করতে পারেন। আমের পাল্পের মধ্যে ১ চামচ মধু, ১ চামচ দুধ মিশিয়ে একটি স্ক্র্যাবার বানিয়ে নিন। মুখে ১০ মিনিট লাগিয়ে রাখার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

৪.আমের ফেসপ্যাক কিন্তু ট্যান তুলতে দারুণ কাজ দেয়। ১ চামচ আমের পাল্পের সঙ্গে ২ চামচ বেসন, ১ চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। অন্তত ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রূপচর্চায়ও উপকারী আম : ৫.যদি নরম ও কোমল ত্বক রাখতে চান তা হলে ২ চামচ আমের পাল্প, ১ চামচ ওটস, ২ চামচ দুধ মিশিয়ে স্ক্র্যাবার বানিয়ে নিন। এরপর ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর স্ক্র্যাবারটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।

রূপচর্চায়ও উপকারী আম! : ৬.শুধু পাকা আম চটকে নিয়ে মুখে লাগান। এটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে, যা মুখে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। এটি ত্বকের লাবণ্যতা ধরে রাখে এবং ত্বক হয় আরো প্রাণবন্ত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন