২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে দোকানপাট খুলে মানুষে-মানুষে লকডাউনের দাবি

প্রকাশিত: ৯ জুন ২০২১, ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: আপনার মতামত
রাজশাহীতে দোকানপাট খুলে মানুষে-মানুষে লকডাউনের দাবি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দোকানপাট, বিপণি বিতান খোলা রেখেই মানুষে মানুষে লকডাউন জারি করার দাবি জানিয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।গতকাল মঙ্গলবার (৮ জুন) সকালে সংগঠনটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার যৌথ এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ নেতারা বলেন, চলমান লকডাউনই করোনা নিয়ন্ত্রণে সমাধান নয়। করোনা প্রতিরোধে জনসচেতনতা সবার আগে দরকার। তবে এর প্রকোপ ঠেকাতে সকল দোকানপাট, বিপণি বিতান সারাদিন; এমনকি রাত ৩টা পর্যন্ত খোলার রাখার ব্যবস্থা মানুষে-মানুষে লকডাউন জারি করতে হবে।

কেননা অল্প সময় দোকানপাট খোলা থাকায় মানুষেরা হুমড়ি খেয়ে মার্কেটে যাচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি সেখানে রয়েই যাচ্ছে। কিন্ত মার্কেট সারাদিন খোলা রাখলে সেটি হবেনা। যেকোনো সময় কেনাকাটা করতে পারবে তারা। ফলে রোধ হবে করোনা। তবে বজায় রাখতে হবে দুরত্ব। মানতে হবে স্বাস্থ্যবিধি। সেটিই হবে মানুষে-মানুষে লকডাউন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন