২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল রক্ষায় ১১ কিলোমিটার পদযাত্রা

প্রকাশিত: ৫ জুন ২০২১, ৭:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
বাগাতিপাড়ায় বড়াল রক্ষায় ১১ কিলোমিটার পদযাত্রা
বিজ্ঞাপন

বাগাতিপাড়া সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা করেছে বড়াল পাড়ের তরুণ-তরুণীরা। গতকাল শুক্রবার সকাল ৯টায় বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এই পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত তরুণ-তরুণী।

পদযাত্রার শুরুতে বড়াল নদী রক্ষা কমিটির আহ্বায়ক এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলল হাদী বলেন, নদীর প্রবাহ বন্ধ করার এখতিয়ার কারো নেই। বড়াল হলো পদ্মা ও যমুনার সংযোগকারী নদী। এই নদীর সকল প্রতিবন্ধকতা, অপরিকল্পিত ব্রীজ,স্লুইস গেটসহ সকল বাঁধ অপসারণ এবং দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে।

পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ আয়োজন করেন। এমন একটি সমাবেশে আরিফুর রহমান কনক বলেন, নদী খনন করে অপরিকল্পিত স্লুইসগেট অপসারণ করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে।

এছাড়া নদীর নাব্যতা সংকটে জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রতিবেশগত ক্ষতি হবার ফলে নদী অববাহিকার উপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে বলে উলেখ করেন বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়,অপুর্ব কুমার রায়,মশিউর রহমান মানিক।

তারা দ্রুততার ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খননের উদ্যোগ গ্রহণ করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা ও নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জোর দাবী জানান। পদযাত্রায় অংশগ্রহণকারীরা বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত ১১ কিলোমটার পথ হেঁটে যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন