২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ!

প্রকাশিত: ৩ জুন ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ!
বিজ্ঞাপন

প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ!
হোটেলে বসে খাচ্ছিল জীবন আর দীল। হঠাৎ জানা গেল, কোথায় যেন ভীষণ আগুন লেগেছে। খবর পেয়ে খাবার না খেয়েই ছুটল জীবন। পেছন থেকে ডাকল দীল-
দীল: কিরে, তুই যে একজন দমকলকর্মী, তা তো জানা ছিল না!
জীবন: আমি না, তবে আমার প্রেমিকার বাবা একজন দমকলকর্মী। প্রেমিকার সঙ্গে দেখা করার এই তো সুযোগ!

****

উকিলের পকেট মারল মক্কেল
এক পকেটমারের সঙ্গে জেলখানায় দেখা করতে গেছে অন্য এক পকেটমার বন্ধু।
বন্ধু: বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। আজ সকালেই আমি উকিলের সঙ্গে দেখা করে এসেছি। উকিলকে নগদ ২০ হাজার টাকাও দিয়ে এসেছি।
কয়েদি: উকিল কী করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন?
বন্ধু: হু। অন্তত ওনার তা-ই ধারণা।

****

উপন্যাস কোথা থেকে পড়তে হয়?
সাব্বির একটি উপন্যাস পড়ার পর তার বন্ধুকে বলছে-
সাব্বির: জানিস, আমি গোয়েন্দা উপন্যাস সব সময় মাঝামাঝি থেকে পড়া শুরু করি। তাতে মজাটা বেশি হয়।
বন্ধু: কীভাবে?
সাব্বির: তখন শুধু উপন্যাসের শেষ না, শুরুটা জানারও কৌতূহল থাকে!

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন