২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে সভা

প্রকাশিত: ২ জুন ২০২১, ৭:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
রাজশাহীতে পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে রাসিক ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ২৬ নম্বর ওয়ার্ড পিস ক্লাবের আয়োজনে সভায় পিসক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, কমিউনিটির যুব ও যুবা নারীদের জন্য একটি মঞ্চ তৈরী করা যেখানে তারা তাদের সমস্যা ও উত্তরণ বিষয়ে আলোচনা করতে পারেন। তা ছাড়া এ ক্লাব বিভিন্ন জাতীয় দিবস পালনসহ জনসচেনতামূলক কাজ করবে।

এরমধ্যে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১৭টি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কমিটি গঠণ করা হয়েছে। যারা মানুষের কল্যাণে কাজ করে যাবে।

এ সভায় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড পিস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রেজওয়ান রেজু, কোষাধ্যক্ষ সাবরিনা রহমান সাথী, সদস্য সানজিদা ইসলাম রিয়া, মাসুদ রানা, বিইউপি ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ ও প্রোগ্রাম ম্যানেজার মহিদুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন