সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

৯ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও কর্মবিরতি

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

নওগাঁ থেকে প্রতিনিধি : বেতন ভাতা, ঈদ বোনাস, বৈশাখী ভাতা ও চাকুরি চলে যাওয়ার হুমকিসহ ৯দফা দাবিতে কর্মবিরতি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। গতকাল রোববার বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে কলেজের কর্মরত বে-সরকারি কর্মচারি ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, সংগঠনের সাধারন সম্পাদক নুরুল আমিন, কলেজের কর্মচারি শিরিন আক্তার, শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন-গত চারমাস যাবত বেতন ভাতা বন্ধ রাখায় তাদের ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

এছাড়াও বিগত বছরের মত এবারের ঈদে ঈদ বোনাস, বৈশাখী ভাতা পাওয়ার কথা থাকলেও তা না দিয়ে চাকুরি চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাই অনতিবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধের দাবি জানান। তাদের দাবি মানা হলে কলেজের সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি চলমান থাকবে বলে জানান তারা।


আরোও অন্যান্য খবর
Paris