২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

খালি পেটে খেলেই উপকার

প্রকাশিত: ২৪ মে ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
খালি পেটে খেলেই উপকার
বিজ্ঞাপন

এফএনএস : এমন কিছু খাবার আছে যা সকালে খালি পেটে খেলেই উপকার মিলবে সবচেয়ে বেশি।পাশাপাশি সারাদিন ফুরফুরে মেজাজ টিকিয়ে রাখতেও এসবের জুড়ি নেই। কী কী আছে তালিকায়?
রসুন : রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। শরীরকে ডি-টক্সিফাই করতে ও ইমিউনিটি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে রসুন।

এ ছাড়াও যাদের হৃদযন্ত্র ও ফুসফুসে সমস্যা আছে, রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ ভুগতে হয়, তাদের জন্যও রসুন হলো পরশপাথর। আর এটা খেতে হবে সকালে খালি পেটে। দুই কোয়া কাঁচা রসুন কুচি করে কুসুম গরম পানি দিয়ে গিলে খেয়ে ফেললেই হবে। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিৎ।

আমলকি : আমলকির গুণের কদর আমরা খুব কমই করি।ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থের খনি এটি। এই তিনে মিলে শরীরটাকে পাহারা দেয় বেশ কড়া। উপরি হিসেবে পাওয়া যায় আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস।রুচি বাড়াতেও আমলকির জুড়ি মেলা ভার গরম পানিতে আমলকি সেদ্ধ করে সেই পানি প্রতিদিন সকালে খালি পেটে পান করলেও অনেক রোগ থেকে মিলবে আগাম জামিন। সকালে খালি পেটে চিবিয়েও খেতে পারেন এটি।

মধু : সকালে খালি পেটে মধু খাওয়ার আছে বিস্ময়কর উপকারিতা। যারা মুটিয়ে যাওয়ার সমস্যায় আছেন তারা হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে নিয়মিত খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এটি ত্বকেরও যত্ন নেবে।স্বাদের পরিবর্তন আনতে মধু ও গরম পানির মিশ্রণে মেশাতে পারেন লেবুর রস। আর তাতে এ পানীয় হয়ে উঠবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন