শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রতিবেদন দেয়নি দুদক এজলাসে না তুলে ওসি প্রদীপকে ফেরত

Paris
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

এফএনএস : অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই ফিরিয়ে নেওয়া হয়েছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে কক্সবাজার টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে হাজির করার কথা ছিল।

এজন্য বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয় তাকে। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, ওসি প্রদীপকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাকে এজলাসে তোলা হয়নি।

প্রসঙ্গত, ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris