সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিএনপি নেত্রী নিপুণ রায় কারাগারে

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা বে-আইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এ মামলায় চারদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক বিলাল আল আজাদ নিপুণকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল কারাগারে থেকে আসামিদের হেফাজত পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাই মামলার তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চার জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় চৌধুরীর পুত্রবধূ ও দলের নির্বাহী সদস্য নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ অভিযোগে এরইমধ্যে নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গত ২৮ মার্চ আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris