২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

লকডাউন তুলে নিন শান্তিপূর্ণভাবে জেলে যাব : বাবুনগরী

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
লকডাউন তুলে নিন শান্তিপূর্ণভাবে জেলে যাব : বাবুনগরী
বিজ্ঞাপন

এফএনএস : রমজানে আলেম-ওলামাদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাবুনগরী বলেন, আপনারা লকডাউন তুলে নিন। এর বিনিময়ে আমি অভিযুক্তদের নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো; একজন পুলিশও পাঠাতে হবে না। তিনি বলেন, দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান। আমি অভিযুক্ত সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো।

লকডাউনের অজুহাতে জোর-জবরদস্তি করে যেসব মাদ্রাসা ও হেফজখানা বন্ধ করে কোরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দিন। যাতে কোরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়। হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী ইন্আমুল হাসান ফারুকী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বাবুনগরী বলেন, এই রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম-ওলামাদের বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না। তারা এসব হজরতের সঙ্গে খুবই নিষ্ঠুর ও অপমানজনক আচরণ করছে।

মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এসব বরদাশত করবেন না। হেফাজত আমির বলেছেন, রাসুল (সা.) বলেছেন, মাহে রমজান হলো সাহায্য সহানুভূতির মাস। বাকি ১১ মাসের তুলনায় রমজান মাসে সব ধরনের ইবাদত-বন্দেগির ফজিলত অনেক বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রেপ্তার, নির্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম-ওলামা, ছাত্র ও তৌহিদি জনতার ওপর। গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম-ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে অভিযোগ এনে জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান।

আমি অভিযুক্ত সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাবো; একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন। লকডাউনের অজুহাতে জোর, জবরদস্তি করে যেসব মাদ্রাসা ও হেফজখানা বন্ধ করে কোরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দিন। যাতে কোরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, হেফাজতে ইসলামের আন্দোলন সব সময়ই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তা-ই থাকবে।

বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার। কোনও সরকারই জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না। কথিত ‘তাণ্ডব ও ভাঙচুর’-এর অভিযোগে সারাদেশে গত আট বছরে যত মামলা হয়েছে, তার সবই অবৈধ, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এসব মিথ্যা মামলা বাতিল করুন। কারাবন্দি সব আলেম-ওলামাকে মুক্তি দিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন