সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

এই গরমে ঘামাচি থেকে মুক্তি পাবেন ঘরোয়া উপায়ে

Paris
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

এফএনএস : গরমকাল আসলেই শুরু হয়ে যায় ঘামাচির সমস্যা। কপাল, গলা, বুক, হাত ছেয়ে যায় ছোট ছোট লালচে ফুসকুড়িতে। এই ঘামাচির সমস্যা অসহ্য যন্ত্রণাতে পরিণত হয়। তবে ঘামাচির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় আপনার বাড়িতেই আছে। চলুন জেনে নেওয়া যাক।

দই
রোদ থেকে ফিরে গোসল করে হালকা মুছে নিন। যে জায়গাগুলোয় ঘামাচি হয়েছে, তার উপর দইয়ের প্রলেপ লাগিয়ে রাখুন ১৫ মিনিট মতো। দইয়ে প্রচুর পরিমাণে ব্যাক্টেরিয়া প্রতিরোধক প্রাকৃতিক পদার্থ রয়েছে। এতে ত্বক ঠান্ডাও হবে। ১৫ মিনিট পর ধুয়ে নিয়ে আলতো করে মুছে নিন। ভুলেও ঘষতে যাবেন না।

চন্দন
ব্রণ, ফুসকুড়ি, ঘামাচির মতো সমস্যা চন্দন যে দূর করে দিতে পারে, তা অনেক আগে থেকেই শুনে আসছি আমরা। চন্দনের গুড়ো গোলাপ পানিতে মিশিয়ে ঘামাচির উপর লাগাতে পারেন। চন্দন বেটেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন।

মুলতানি মাটি
গোলাপ জলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিয়ে লাগিয়ে দেখুন। পুদিনা পাতা বেটে, তার সঙ্গে মুলতানি মাটি আর ঠান্ডা দুধের প্রলেপ বানিয়েও ঘামাচির উপর লাগাতে পারেন। এতে করে ত্বক ঠা-া হবে সেই সাথে জ¦ালাভাবটাও কমে আসবে।

যে জিনিসগুলি মাথায় রাখবেন
১। সিনথেটিক কাপড় সরিয়ে রেখে সুতির পোশাক পড়ুন। ত্বককে হাওয়া লাগানোর সুযোগ দিন।
২। ঘামাচি কখনও ঘষবেন বা চুলকাবেন না।
৩। শরীর ঠান্ডা রাখতে ডাবের জল বা লেবুর সরবত খান।
৪। ত্বক সব সময় শুকনো রাখার চেষ্টা করুন। ঘেমে গেলে মুছে ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। চিকিৎসকের পরামর্শে বোরিক পাউডারও লাগাতে পারেন। সূত্র: আনন্দবাজার


আরোও অন্যান্য খবর
Paris