সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রিমান্ড শেষে ফের কারাগারে রফিকুল

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদের জন্য রোববার দুপুরে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরের দিন র‌্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।


আরোও অন্যান্য খবর
Paris