সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাঘায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে মামলা

Paris
Update : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

শাহানুর আলম বাবু, বাঘা : রাজশাহীর বাঘায় অষ্টম শ্রেনীর এক ছাত্রী (১৪) কে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৮ এপিল) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, এ দিন ওই ছাত্রী, তার পিতা মাতা ও ছোট বোন (৮) মনিগ্রাম দক্ষিনপপাড়া এলাকায় চাচার বাড়িতে ইফতার শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে দেলোয়ার মাস্টারের বাড়ির সামনে একই এলাকার রাজ্জাকের ছেলে রাজিব (২৩),হায়দার আলীর ছেলে সাজদুল (২০) ও কামাল হোসেনের ছেলে নুর ইসলাম (২২) তাদের থামিয়ে ওই ছাত্রীকে টানা হেঁচড়া অপহরণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি হয়। পরে ভুক্তভুগীদের আত্মচিৎকারে গ্রামবাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এবং পালাবার সময় তারা ওই ছাত্রী ও ছাত্রীর বাবা মাকে কুপিয়ে জখম করবার হুমকি প্রদর্শন করেন।

এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ ঘটনার পর থেকে ওই ছাত্রীর পরিবার চরম সংশয় ও নিরাপত্বাহীনতায় আছেন বলেও বাদি পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, জোরপূর্বক ছাত্রী অপহরণ চেষ্টার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris