সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সাবেক চিফ হুইপের ঋণ পুনঃতফসিল নিয়ে রুল শুনানি হাইকোর্টে

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : একাদশ জাতীয় সংসদ নিবার্চনের আগে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানি হবে বলে আদেশ দিয়েছেন আদালত। আ স ম ফিরোজের আবেদন নিষ্পত্তি করে গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ফিরোজের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুল হক। আর বাউফল মেয়রের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ। আইন অনুসারে তিনবারের বেশি কারও ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যতয় ঘটিয়ে ৯ বার করা হয়েছে। এমন দাবি করে একাদশ সংসদ নির্বাচনের আগে রিট দায়ের করেছিলেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর হাইকোর্ট আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আ স ম ফিরোজ। একই সালের ২৫ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এরপর আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্য তালিকায় উঠে। শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে এ বিষয়ে জারি করা রুল শুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।


আরোও অন্যান্য খবর
Paris