সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুই দিনের রিমান্ডে গাছা থানায় রফিকুল

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার রফিকুল ইসলাম মাদানীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপর রিমান্ডে জিজ্ঞাবাদের জন্য গতকাল রোববার তাকে কারগার থেকে থানায় নেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ থেকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় নিয়ে যাওয়া হয়। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, কথিত ‘শিশুবক্তা’ হাজতি নম্বর-৯৩৮/২১ রফিকুল ইসলাম মাদানীকে গাছা থানার একটি মামলায় দুপুরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরের দিন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।


আরোও অন্যান্য খবর
Paris