সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হেফাজতের নেতা জুনায়েদ হাবিবসহ দুইজন রিমান্ডে

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ দুইজনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন। অন্য আরেকজন হলেন, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জুনায়েদ হাবিবকে ভাটারা থানার বারিধারা মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, সম্প্রতি পল্টন থানায় নাশকতা মামলা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে জুনায়েদ হাবিবকে। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো সিদ্ধান্তের বিরোধিতা করে হেফাজতে ইসলাম।

এ নিয়ে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলায় এরইমধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আট জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris