সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা আশুরা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

Paris
Update : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

এফএনএস : লকডাউন চলাকালে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগের সকল প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি হয়। আদেশে বলা হয়, ‘কোভিড-১৯-এর বিস্তার রোধকালে ২৯ মার্চ, ২০২১-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ০৩.০০.২৬৯০.০৮২.৪৬.০২৫.২০২১-১২৪ সংখ্যক প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের ১২ এপ্রিল, ২০২১ তারিখের

০৪.০০.০০০০.৫১৪.১৬.০০৩.২০.১২০ সংখ্যক স্মারকের আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের আওতাধীন সকল হাসপাতাল, প্রতিষ্ঠান ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত যথারীতি খোলা খোলা থাকবে। উল্লিখিত সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব দায়িত্ব পালন করবেন।


আরোও অন্যান্য খবর
Paris