২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

হার্টের সমস্যা থেকে দূরে রাখে মাছ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
হার্টের সমস্যা থেকে দূরে রাখে মাছ
বিজ্ঞাপন

এফএনএস : মাছে-ভাতে বাঙালি। কিন্তু এই কথা অনুযায়ী খাবার খেলে বাঙালির হৃদযন্ত্রে সমস্যা হবে না এই ধারণা ভুল। তবে নিয়ম করে পরিমাণ অনুযায়ী খেলে দূর হয় হার্টের সমস্যা। একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে অন্তত দু’বার তৈলাক্ত মাছ খেলে যাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি আছে, তারা উপকার পাবেন। কার্ডিওভাসকুলার ডিজিজ প্রতিরোধে তৈলাক্ত মাছের কোনও বিকল্প নেই।

যাদের ইতিমধ্যেই হৃদরোগ দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। সম্প্রতি একটি নতুন গবেষণায় জানা গিয়েছে যে, ফ্যাটি অ্যাসিডই প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো বড় সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে। যারা এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তৈলাক্ত মাছ খান, তাদের হার্টের সমস্যা অনেকটাই কম হয় বলে দাবি গবেষকদের।

ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যান্ড্রু মেন্তে এ বিষয়ে বলেন, কার্ডিওভাসকুলার রোগে আক্রান্তেরা মাছ খাওয়ার অভ্যাস করলে অনেকটাই সুরক্ষিত থাকবেন। আসলে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করে। শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমলে রক্তের এই জমাট বাঁধার প্রবণতাও কমবে। সূত্র: জি নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন