সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নওগাঁয় দরিদ্রদের বিনামূল্যে সেবা প্রদানে গনশুনানী

Paris
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দরিদ্র ও হত দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে জনপ্রতিনিধি, ক্লিনিক মালিক ও সেবা গ্রহিতাদের নিয়ে বার্ষিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে নওগাঁ পৌরসভার সার্বিক সহযোগিতায় বেসরকারী সংস্থা রিক এর আয়োজনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় অনুষ্ঠিত গনশুনানী সভায় নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল হক সনির সভাপতিত্বে বেসরকারী ক্লিনিক মালিক ডাঃ ইসকেন্দার হোসেন ও নাজমুল হুদা, প্রকল্প সমন্বয়কারী অমিত মিত্র, সেবাগ্রহিতা রিমা বেগম ও দিপালী সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

গণশুনানীতে সভাপতির বক্তব্যে পৌর মেয়র নজমুল হক সনি বলেন, দরিদ্র পরিবারের জন্য এই সেবা আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। গণশুনানীতে নবনির্বাচিত পৌর পরিষদের ১৩জন সদস্য ও প্রায় ৪ শতাধিক সেবা গ্রহিতা নারী পুরুষ অংশ গ্রহন করেন।


আরোও অন্যান্য খবর
Paris