শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটিকে রাবিসাসের অভিনন্দন

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানান রাবিসাসের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান। কমিটিতে সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন আরটিভির ঢাকা কলেজের প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর ও প্রথম আলোর প্রতিনিধি নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের প্রতিনিধি এ জেড ভূঁইয়া।

বিবৃতিতে রাবিসাস নেতৃবৃন্দ বলেন, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। কলেজের ইতিবাচক সংবাদের পাশাপাশি নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে সত্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে ঢাকসাস। এ ধারা অব্যাহত থাকবে বলে আমারা আশা রাখছি।

অতীতের ন্যায় ভবিষ্যতেও রাবিসাস-ঢাকসাসের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা। নতুন কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহিম (আমার সংবাদ), যুগ্মÑসাধারণ সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুল হাকিম (আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান (জাগোনিউজ) এবং কার্যনির্বাহী সদস্য রায়হান হোসেন (রাইজিংবিডি) ও দেলোয়ার হোসেন (দেশ রূপান্তর)।


আরোও অন্যান্য খবর
Paris