সর্বশেষ সংবাদ

সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি

Paris
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

এফএনএস : সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট- সাত কলেজ শাখা আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ সময় করোনাকালে ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্য নন কলেজিয়েট ফি এবং ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফি বাতিলের দাবিও জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয় বলেন, আজকের মানববন্ধন থেকে আমরা সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি অবৈধ ঘোষণা করছি। এই অবৈধ টাকা নেয়ার কোনো অধিকার সাত কলেজ প্রশাসনের নেই। তাই আমরা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই ছাত্রনেতা আরও বলেন, এ সরকারের কাছ থেকে আমাদের তেমন কিছু পাওয়ার নেই।

কিন্তু আমরা বলতে চাই, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সাত কলেজের শিক্ষার্থীদের যে অধিকার তা আপনারা পূরণ করুন। সংগঠনটির তিতুমীর কলেজ শাখার সদস্য সচিব আনারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ুই ও সাধারণ সম্পাদক অনিক কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।


আরোও অন্যান্য খবর
Paris