সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

৭ মার্চের ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ নেয়ার আহবান

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণকে ধারণ করেই লুটপাট বন্ধের শপথ নেয়ার আহবান জানিয়েছে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। গতকাল রবিবার (৭ মার্চ) বিকাল ৪ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ভাষণের দিনটিক যথাযোগ্য মর্যাদায় পালন করতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই”র সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris