২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

ভাঙা হাতের অপারেশনে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৩:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ভাঙা হাতের অপারেশনে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : ঠাকুরগাঁওয়ে হাত ভাঙার অপারেশনে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মেহবাহুল হক লালন (১৯) সদর উপজেলার রায়পুর গ্রামের জলাই মণ্ডলের ছেলে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। নিহত লালনের বড় ভাই বিপ্লব বলেন, দেড় মাস আগে ফুটবল খেলার সময় ডান হাতের হাড় ভেঙে যায় লালনের। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করে সুস্থ হলেও মাঝে মাঝে হালকা ব্যথা অনুভব করলে গত বুধবার সকালে হাড় বিশেজ্ঞ ডাক্তার জিল্লুর রহমান সিদ্দীরকে দেখানো হয়। তিনি বলেন অপারেশন করতে হবে।

তিনি লালনকে ভর্তি হতে বলেন শহরের এহিয়া নার্সিং হোমে। বিকেলে তাকে ভর্তি করা হয় সেখানে। লালনের দুলাভাই মজিবর রহমান বলেন, গত বুধবার রাত ১০টার পরে লালনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে অনেক কথা হয়েছে। বার বার লালনকে জিজ্ঞেস করেছিলাম- কোনো সমস্যা আছে নাকি? লালন বলেছে দুলাভাই আমার অন্য কোনো সমস্যা নেই হাতের অপারেশন ভয়ের কিছু নেই। পরে ক্লিনিক কর্তৃপক্ষ বলে লালনের হালকা সমস্যা দিনাজপুর নিতে হবে।

অ্যামবুলেন্সে দ্রুত তুলে নিয়ে সরে পড়ে তারা। পথে তার মৃত্যু হয়। লালনের বাবা জলই মণ্ডল বলেন, ডাক্তার বলেছিল ছোট অপারেশন সেজন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আগে জানলে কসাই খানায় নিয়ে যেতাম না ছেলেকে। সুস্থ ছেলেকে হাতের অপারেশনে হারাতে হবে ভাবতে পারিনি। ইচ্ছে করছে মামলা করে দেই। আমার মতো আর যেন কোনো বাবার কোল খালি না হয়।

কিন্তু মামলা করলে সোনার ছেলেকে কাটাছেঁড়া করবে সে কারণে মামলা করছি না। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। সেই স্বপ্ন আমার ভেঙে গেল। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও অপারেশনের ডাক্তার জিল্লুর রহমান কোনো কথা বলতে রাজি হননি। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন