২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিjÕর পাইলট প্রকল্প : গণশিক্ষা প্রতিমন্ত্রীনিয়ামতপুরে দশ কোটি টাকায় নির্মিত হাসপাতালে নেই চিকিৎসক-ওষুধরাসিক প্রশাসকের সঙ্গে জাপনের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিমভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্ত করতে রাসিকের অভিযানমহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীগাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে : এমপি মিলনগণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সমালোচনা গ্রহণই গণতন্ত্রের পরীক্ষা : তথ্যমন্ত্রীরাজশাহী মহানগরীতে পানি ও কেক উৎপাদনকারী ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাসিক প্রশাসকের সঙ্গে জাপনের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিম

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
রাসিক প্রশাসকের সঙ্গে জাপনের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ-মতবিনিম
বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানী ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপন এবং দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের বিষয়ে আগ্রহী প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক। জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া, জেনকি‘র প্রতিনিধি মি. বান্নু, এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, মো. ফজলে তাহের বকুল, এ্যাড. মো. মেহেদী প্রমুখ। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন