স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (১২ মার্চ) রাজশাহী নগরীতে দৈনিক আজকের দর্পণ পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। নগরীর অলোকার মোড়স্থ অ্যাসোসিয়েশন ভবন মার্কেটের নিচতলার নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। গণমাধ্যমকর্মীদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে সামনের দিকে অগ্রসর হবার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত আমন্ত্রীত অতিথিরা।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পত্রিকার গণমাধ্যমকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল আলম ইমন, সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান সাহিনুর রহমান সোনা, সংবাদ সারাবেলা পত্রিকার ব্যুরো প্রধান শাহানুর রহমান রানা, দৈনিক নতুন প্রভাত পত্রিকার প্রধান প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ক্যাশিয়ার হাবিব, দৈনিক রাজ বার্তা পত্রিকার প্রধান প্রতিবেদক ও আমাদের সময় অনলাইন পোর্টালের ইফতেখায়ের আলম বিশাল, জনকন্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি নাঈম, রাজশাহী জেলা দাবা ফেডারেশনের সম্পাদক কাওসার আলী (ইতি)। এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠণের সদস্যরা। ইফতারের পূর্ব মুহূর্তে মহান রাব্বুল আলামিনের কাছে দেশ, জাতী ও গণমাধ্যমকর্মীদের জন্য দোয়া করা হয়। ইফতার শেষে ছোট্ট একটি চা-চক্রের মধ্যদিয়ে আয়োজন শেষ হয়।