সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফজাল হোসেন (৪৭) উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদীঘি গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে আফজাল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্ধেহভাজন আসামি হিসেবে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আছেন বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris