২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

‘অপারেশনস্ ফার্স্ট লাইট’ অভিযানে পদ্মাচরের ত্রাস কাকন বাহিনীর ১৩ সদস্য আটক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, স্পেশাল নিউজ
‘অপারেশনস্ ফার্স্ট লাইট’ অভিযানে পদ্মাচরের ত্রাস কাকন বাহিনীর ১৩ সদস্য আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলাধীন বাঘা থানাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ নামক বিশেষ অভিযান পরিচালনায় পদ্মাচরের ত্রাস কাঁকন বাহিনীর ১৩ সদস্য আটক। এই সাথে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি ছোরা’ উদ্ধার করা হয়। রাজশাহী জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: জালাল উদ্দিন ২। মোঃ কামরুজ্জামান (৩৮) ৩। কবির উদ্দিন ৪। খবির উদ্দিন, ৫। মোসা:মনোয়ারা খাতুন(৫০) ৬। মোসাঃ মনিয়ম খাতুন(৪২) ৭। মোঃ আনোয়ার হোসেন(৩৫) ৮। মোঃ আলমগীর হোসেন(৩৭) ৯। মোঃ আলম ইসলাম (১৮) ১০। মোঃ আশরাফুল ইসলাম(৩০) ১১। মোঃ বাচ্চু মন্ডল(৩৯) ১২। আওলাদ হোসেন ১৩। মোঃ মিজানুর রহমান(২৬)।
গ্রেফতারকৃত অভিযুক্ত মো: জালাল উদ্দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন নূরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র। মোঃ কামরুজ্জামান একই জেলার একই থানার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রাং-এর পুত্র । কবির উদ্দিন একই জেলার একই থানার চৌমাদিয়া গ্রামের মৃত-হাবু দেওয়ানের পুত্র। খবির উদ্দিন, একই জেলার একই থানার একই গ্রামের মৃত হাবু দেওয়ানের পুত্র। মোসা:মনোয়ারা খাতুন, একই জেলার একই থানার কালিদাসখালি গ্রামের মোঃ জিন্নাহ সিকদারের স্ত্রী। মোসাঃ মনিয়ম খাতুন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ হান্নানের স্ত্রী, মোঃ আনোয়ার হোসেন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র, মোঃ আলমগীর হোসেন, একই জেলার একই থানার খানপুর গ্রামের মোঃ জমসেদ প্রাং-এর পুত্র। মোঃ আলম ইসলাম, একই জেলার একই থানার চকরাজাপুর গ্রামের বকসু মন্ডলের পুত্র, মোঃ আশরাফুল ইসলাম, একই জেলার একই থানার খানপুর গ্রামের সাহাব উদ্দিন কাজীর পুত্র। মোঃ বাচ্চু মন্ডল, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া গ্রামের মৃত এলাজ মন্ডলের পুত্র, আওলাদ হোসেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন চৌমাদিয়া গ্রামের দুখাই দেওয়ানের পুত্র, মোঃ মিজানুর রহমান, একই জেলার একই থানার পলাশী ফতেপুর গ্রামের মোঃ আদু মোল্লার পুত্র।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে রোববার (০৯ নভেম্বর) ভোর ৪টা হতে দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহী জেলাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে অপারেশনস্ ফার্স্ট লাইট বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডেল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি ছোরা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা, নাটোরের লালপুর থানা ও পাবনার ঈশ্বরর্দীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, বালু মহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। উপরে বর্ণিত তিনটি জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত জেলা পুলিশ, র‌্যাব, আরআরএফ, রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন