রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

ফেব্রুয়ারিতেই অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার 

Paris
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৌনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর। যদিও কিছু শক্তি এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকার সময়মতো নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে, কারণ ১৫ বছরেরও বেশি সময় পর তাদের অনেকেই প্রথমবারের মতো ভোট দেবে। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে। এটি আমাদের ইতিহাসে নতুন অধ্যায় হবে— জাতির জন্য নতুন যাত্রা শুরু হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বহু বছর পর, কিছু বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর ছাত্রসংসদ নির্বাচন পুনরায় শুরু হওয়ায় জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ বেড়েছে। সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা আশাবাদ প্রকাশ করেন বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। তারা প্রধান উপদেষ্টা ও তার দলের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris