সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

তানোরে ডাকাত দলের ৮ জন গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : গত ৫ সেপ্টেম্বর ভোররাতে রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম অভিযুক্ত ৮জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো- মোঃ শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২), এখলাছ রহমান মিন্টু (৪২)। গ্রেফতারকৃত অভিযুক্ত ে শুকুর আলী ডাকাতির দায় স্বীকার করে রাজশাহীর বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
রাজশাহী জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শাহাদত হোসেন কলম বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামস্থ আ: সামাদ খোকার পুত্র, শান্ত ইসলাম নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামস্থ নাসির উদ্দিনের পুত্র, বেলাল হোসেন পিরোজপুর নাজিরপুর বাকশি গ্রামস্থ মৃত সামছু শেখের পুত্র, শুকুর আলী নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামস্থ মৃত কছের ফকিরের পুত্র, শাকিল হোসেন জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামস্থ মোঃ বাবুলের পুত্র, রানা হোসেন ও রাসেল হোসেন’দ্বয় নওগাঁর বদলগাছীর রামশাপুর গ্রামস্থ মোঃ আমজাদ হোসেনের পুত্র এবং এখলাছ রহমান মিন্টু নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামস্থ মো: মেছের আলীর পুত্র। অভিযুক্ত সকলেই আন্ত: বিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি করেছে বলে জানান যায়।
এ ডাকাতির ঘটনার সংবাদ প্রাপ্তির পরই তানোর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি মোঃ আরিফ আলীর নেতৃত্বে, এসআই মোঃ স্বপন হোসেন’সহ জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম অভিযান পরিচালনা করে এই ডাকাতি ঘটনার সাথে সংশ্লিষ্ট ৮জনকে গ্রেফতার করে। ১ হতে ৭ নং অভিযুক্তকে জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলষ্টেশন সংলগ্ন জনৈক লিটন মোল্লার ভাড়া দেওয়া বাড়ি থেকে এবং ৮নং অভিযুক্ত মোঃ এখলাছ রহমান মিন্টু’কে নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা নামক স্থানে মনোরমা জুয়েলার্স থেকে গ্রেফতার করে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। গ্রেফতারকৃত ডাকাত মোঃ শুকুর আলী গত ১৫/০৯/২০২৫ খ্রি. কার্যবিধির ১৬৪ ধারায় তার অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। অভিযুক্তের জবানবন্দিতে জানা যায়, গত ০৫ সেপ্টেম্বর রাত ৩:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানাধীন মালশিরা গ্রামের মো: মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে সকলকে গামছা দিয়ে হাত, পা এবং মুখ বেঁধে ফেলে। ৪টি ফোন, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্নের চেইন, কানের দুল হাতের আংটি’সহ ১টি মোটরসাইকেল লুণ্ঠন করে কৌশলে পালিয়ে যায়। উল্লেখ্য, গত ০৫ সেপ্টেম্বর ডাকাতির ঘটনায় মোয়াজ্জেমুল হোসেন বাদি হয়ে তানোর থানায় অজ্ঞাতনামা ৬-৮ ব্যক্তির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার ও লুন্ঠিত আরও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।


আরোও অন্যান্য খবর
Paris