বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

লালপুরে পাটের বাম্পার ফলন

Paris
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের লালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষক ও কৃষাণির মুখে সুখের হাসি ফুটে উঠেছে। পাট গাছ কাটা ও পানিতে পাট জাগ দেওয়া সহ সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণিরা। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পুকুর, খাল, বিল, নালা ও জলাশয় গুলোতে সহ পদ্মা নদীতে পানি পরিপূর্ণ থাকায় পাট জাগ দিতে কোন সমস্যা হয়নি বলে জানান কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় নারী ও পুরুষ মিলে জলাশয় সহ পদ্মা নদীতে জাগ দেওয়া পাট গাছ থেকে সোনালী আঁশ ছাড়াচ্ছেন। আবার পাটের সোনালী আঁশ রোদ্রে শুকিয়ে হাট ও বাজারে বিক্রিয়ের জন্য প্রস্তুত করছেন কৃষকরা। হাট ও বাজারে পাটের আঁশ প্রতি মণের মূল্য ৩১শ থেকে ৩৩শ টাকায় বিক্রয় হচ্ছে বলে জানা গেছে। এবছর লালপুর উপজেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ২শ ১৫ হেক্টর। উপজেলায় বিভিন্ন মাঠে পাটের চাষ হয়েছে ৭ হাজার ৫ শ ৭০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবছর কৃষি বিভাগ হতে ১ হাজার ১শ ৫০ জন কৃষকের মাঝে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বলে কৃষি সম্প্রসার দপ্তর সূত্রে জানা গেছে। লালপুর সদরের কৃষক বাদশা নওশেদ নেওয়াজ লিটন বলেন, এবছরে পাটের বাম্পার ফলন হয়েছে। এবং বাজারে পাটের আঁশের দাম বেশি থাকায় লাভবান হয়েছি। বিলমাড়ীয়া চরের পল্লী চিকিৎসক আবুল কাশেম বলেন, পাটের ভালো ফলন হয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, এবারে আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দাম বেশি থাকায় কৃষকরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।

 


আরোও অন্যান্য খবর
Paris