সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চুয়াডাঙ্গায় নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

Paris
Update : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : চুয়াডাঙ্গায় নিজ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বাধীন আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক স্বাধীন একই গ্রামের ডালু ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ডালু ইসলামের ছেলে স্বাধীনের সাথে গত কয়েক মাস আগে বিয়ে হয় একই গ্রামের নাবালিকা এক মেয়ের। মেয়ের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করেনি উভয়পক্ষের পরিবার। এক মাস পর স্বাধীন বিয়ের বিষয়টি অস্বীকার করে ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। প্রায় দুই মাস ওই মেয়েকে আশ্বাস দিয়েও ঘরে তোলেনি স্বাধীন।

ওই মেয়ের খালা জানান, ২০২০ সালের ৫ নভেম্বর তার বোনের মেয়েকে ফুসলিয়ে জোরপূর্বক বন্ধু রাহুলের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্বাধীন। পরে তার পরিবার তাকে সেখান থেকে উদ্ধার করে এনে থানা পুলিশে লিখিত অভিযোগ করে। বিষয়টি মিমাংসার পর তাদের বিয়ে দেয়া হয়। মেয়ের বয়স কম হওয়ায় তখন বিয়ের কাবিননামা তৈরি করা হয়নি। স্বাধীনের বাবা ডালু ইসলাম জানান, ওই মেয়ের সাথে জোরপূর্বক স্বাধীনের বিয়ে দেয়া হয়েছে। আমার ৫ ছেলে মেয়ে। আমার ৫ কাঠা পানের বরজ আছে। বিয়ের পর ওই মেয়ে বরজের জমি তার নামে লিখে দিতে বললে বিরোধ সৃষ্টি হয়।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড কর্মকর্তা বাকী বিল্লাহ জানান, গত শুক্রবার ওই মেয়ের খালা সালমা খাতুন বাদী হয়ে জয়রামপুর মাঠপাড়ার ডালুর ছেলে স্বাধীন (২০), সুবারেক আলীর ছেলে রাহুল (২০), হাসেম আলীর ছেলে শাকিল (২০), জয়রামপুর গ্রামের মাঠ পাড়ার মৃত ফকির মালিথার ছেলে তাহাজ্জত মালিথা (৫৫) ও দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের আবদুস ছাত্তারের ছেলে (দামুড়হুদা সদর ইউনিয়নের সরকারি কাজি) কুতব উদ্দিনের (৫৫) নাম উল্লেখ করে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। পরে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে স্বাধীনকে আটক করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris