২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

কাঁচা আমের ৮ উপকারিতা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
কাঁচা আমের ৮ উপকারিতা
বিজ্ঞাপন

তীব্র গরম থেকে ফেরার পর এক গ্লাস কাঁচা আমের শরবত যেমন প্রাণ জুড়ায়, তেমনি জোগান দেয় প্রয়োজনীয় পুষ্টিরও। ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। আর অল্প কয়েকদিনই মিলবে কাঁচা আম। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, পটাসিয়াম, ফোলেট, ফোলেট ও ফাইবারের দারুণ উৎস এই আম। জেনে নিন কাঁচা আম খাওয়ার উপকারিতা সম্পর্কে। কাঁচা আমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের অন্ত্র সুস্থ রাখে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এতে এমন এনজাইমও রয়েছে যা হজমে সহায়তা করে। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেড়িয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন। কাঁচা আম এগুলো বের হতে বাধা দিয়ে ডিহাইড্রেশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে। প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁচা আম থেকে। এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। কাঁচা আমে ভিটামিন এ এবং সি এর মতো পুষ্টি উপাদান থাকে, যা সুস্থ ত্বক ও চুলের জন্য উপকারী। কাঁচা আমে থাকা পেকটিন রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে পারে। কাঁচা আম আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। ফলে গরমে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কমে। কাঁচা আমের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পটাশিয়াম পাওয়া যায় কাঁচা আম থেকে। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন