সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় মামলা করায় বাদীর বাড়িতে আসামী পক্ষের হামলা

Paris
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্টাফ রির্পোটার : আদালতে চাঁদাবাজী ও মাছ লুটের মামলা করায় বাদীর বাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক উপজেলা যুবদলের সভাপতি শহীদুজ্জামান মুকুলের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন যুবদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুল। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুখকোলা গ্রামে। ওই ঘটনার পর থেকেই বাদীর পরিবারের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে স্বরজমিনে বুজরুখকোলা গ্রামে গেলে স্থানীয় লোকজন জানান, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি ও যুবদলের ১৫/২০ সদস্য লাঠিসোটা, লোহার রডসহ আব্দুল জব্বার শাহের বাড়িতে হামলা চালায়। ওই সময় আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন আসার পূর্বেই হামলা কারীরা আব্দুল জব্বার শাহের ঘরের দরজা জানালাসহ বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করে।
আব্দুল জব্বার অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তিনি কয়েকটি পুকুর টেন্ডারের মাধ্যমে লীজ নিয়ে মাছ চাষ করছেন। ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুকুর গুলো তারা দখলে নেয়ার চেষ্টা করেন। গত ৪ এপ্রিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদুজ্জামান মুকুলের নেতৃত্বে তার অনুসারীরা আব্দুল জব্বারের লীজ নেয়া পুকুর সহ এলাকার আওয়ামীলীগ পন্থী কয়েজকন ব্যক্তির সাতটি পুকুরের মাছ লুট করে। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নেয়ায় তিনি গত বুধবার (১৬ এপ্রিল) সাবেক যুবদল নেতা শহীদুজ্জামান মুকুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুইলক্ষ টাকা চাঁদা ও মাছ লুটের অভিযোগে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন।
আদালতে মামলার বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতেই বাদী আব্দুল জব্বারের বাড়িতে হামলা চালায় আসামীরাসহ তাদের পক্ষের লোকজন। হামলায় কেই আহত না হলেও বাড়ির দরজা, জানালা ভাংচুর করে পালিয়ে যায় হামলাকারীরা
এ ব্যাপারে যোগাযোগ করা অভিযুক্ত শহীদুজ্জামান মুকুল ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি আব্দুল জব্বারের বাড়িতে হামলা বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি বাহিরে আসেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। তার অভিযোগ, তিনি বাহিরে থাকার পরেও তাকে জড়িয়ে আদালতে হয়রানী মূলক মামলা করেছেন বলে তিনি দাবী করেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনারটি জানার পর পুলিশ পাঠিয়েছিলাম। সন্ধ্যায় আব্দুল জব্বারকে থানায় আসতে বলা হয়েছে। থানায় আসলেই ঘটনার অভিযোগ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris