শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও প্রভাব দেখছে এডিবি

Paris
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় গতকাল বুধবার সকালেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে চীনের ওপর আরোপিত ১০৪ শতাংশ শুল্কের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ফলে এক দিনে বেশিরভাগ সূচকই বড় ধরনের ধসের মুখে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু চীন নয়, গোটা এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশের পুঁজিবাজারেও। এদিকে, একই দিনে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ। তবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এডিবির ঢাকা কার্যালয়ের অর্থনীতিবিদ চন্দন সাপকোটা বলেন, যদি ট্রাম্পের পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়, তাহলে তা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তৈরি হবে বড় ধরনের অনিশ্চয়তা। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ২ শতাংশ। এর পেছনে বৈশ্বিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রা মানের চাপকে দায়ী করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে রফতানি বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল অর্থনীতিগুলোকে নতুন কৌশল নিতে হবে টিকে থাকার জন্য।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris