সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

Paris
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই ইস্যুতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। রাত ৯ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন। বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ‘ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ’ ধার্য করা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করায় তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রফতানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সরকার এটিকে সংকট নয়, বরং সম্ভাবনা হিসেবেই দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বিশ্বে এক্সপোর্ট বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।’ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিষয়ে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত আছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বাণিজ্য বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।
বৈঠকের আগে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন— আজকের আলোচনার পর এমন একটি সিদ্ধান্ত আসবে, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে আরও বাড়বে, কমবে না। তিনি জানান, শনিবার দুপুরে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের দীর্ঘ বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে বৈঠকে করেন উপদেষ্টা আশিক চৌধুরী। এসময় রফতানিকারকদের কাছ থেকে প্রস্তাবনা ও পরামর্শ গ্রহণ করা হয়। প্রেস সচিব বলেন, কারণ তারাই (ব্যবসায়ীরা) তো এক্সপোর্ট করেন। তাদের পরামর্শগুলোই আজকের বৈঠকে বিশ্লেষণ করা হবে। চুলচেরা বিশ্লেষণের পরই সরকার ব্যবসাবান্ধব সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, আমরা নিশ্চিত, এই পদক্ষেপ আমাদের এক্সপোর্ট বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে। প্রেস সচিব জানান, অবস্থান শক্তিশালী করতে আগামী পরশু একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের বিনিয়োগকারীরাও অংশগ্রহণ ও ব্যবসা খোলার আগ্রহ দেখিয়েছেন। প্রেস সচিব বলেন, নতুন গ্লোবাল ট্রেড অর্ডারে আমরা আরও বেশি উপকৃত হবো।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris