সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

Paris
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী তাদের সহায়তা অব্যাহত রাখবে এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে। রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আন্দোলনে আহতদের সম্মানে আয়োজিত এক বিশেষ ইফতার অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে ৪২০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। তাদের আত্মত্যাগ ও সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা, যাতে তারা কখনো নিরাশ না হন। আমরা আশ্বাস দিচ্ছি, সেনাবাহিনী তাদের সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে।’ সেনাপ্রধানের এই বক্তব্য উপস্থিত অতিথি ও আহতদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris