সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে মামলা

Paris
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী তার স্ত্রী এবং সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনের নামে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ মার্চ) দুপুরে সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুক চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। নিজ ও প্রতিষ্ঠানের ৫৭টি ব্যাংক হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় একটি মামলা করা হয়। তিনি আরও জানান, আসামি নিগার সুলতানা চৌধুরী তার স্বামী ওমর ফারুক চৌধুরীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ১১টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশের এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে (১) নিগার সুলতানা চৌধুরী, স্বামী মো. ওমর ফারুক চৌধুরী; এবং (২) মো. ওমর ফারুক চৌধুরীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা করা হয়। এদিকে একই অপরাধে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে কমিশন বলে তিনি উল্লেখ করেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris