সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

দুর্গাপুরে বিষপানে আটজনের আত্মহত্যার চেষ্টা, ২ নারীর মৃত্যু

Paris
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ২৪ ঘন্টায় (২৮ ফেব্রুয়ারি ও ০১ লা মার্চ) নারী-পুরুষ ও শিশুসহ আটজন আত্মহত্যার চেষ্টায় বিষপান করে দুইজন মৃত্যু বরন করেছে। আত্মহত্যাকারী দুইজন হলো দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)। আত্মহত্যার চেষ্টায় গুরুতর অসুস্থ হয়েছেন উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল (৩), কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের আঃ সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড়। দুর্গাপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিষপানের রোগী দুর্গাপুর হাসপাতালে ভর্তি হয়। রোগীরদের অবস্থা আশংকাজনক হলে চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার (০১ লা মার্চ) দুইজন নারীর রামেক হাসপাতালে মৃত্যু হয়। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, দুর্গাপুর উপজেলার পৃথক পৃথক গ্রামে আত্মহত্যার চেষ্টায় বিষপানে ৮ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে ২জন মৃত্যু বরণ করেছে বাকি ৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে তারা সুস্থ আছেন। এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম আলী জানান, বিষপানে আত্বহত্যায় মৃত্যুর ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris