সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

ছাত্রদের রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, আত্মপ্রকাশ হবে আজ

Paris
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠিক হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে। নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে তারা দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বলেন, রাতে আরেকটি সভা হতে পারে। সেখানে নেতৃত্বের বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব। তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris