২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বিশ্বে চোখ রাঙাচ্ছে এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বিশ্বে চোখ রাঙাচ্ছে এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন

করোনা ভাইরাসের আতংক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এর মধ্যেই চীনে পাওয়া হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি চোখ রাঙাচ্ছে। নতুন এই ভাইরাস বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে। চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্য–পশ্চিমাঞ্চল বিশেষ করে মিসৌরি, কানসাস, নেব্রাস্কা এবং আইওয়া অঙ্গরাজ্যে এইচএমপিভি সংক্রমণের হার বেড়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের ৫ দশমিক আট তিন শতাংশ এইচএমপিভি পজিটিভ। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সংক্রমণের হার সবচেয়ে বেশি শিশু ও বয়স্কদের মধ্যে। এ ছাড়াও ভারত, মালেয়শিয়া, হংকংয়েও এই ভাইরাসের সংক্রমণে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্রসহ বেশকিছু রাজ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। এদিকে মাস্ক পরার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে মালেয়শিয়া সরকার। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। নতুন এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতোই সংক্রামক হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। যেন কোভিডের প্রথম দিকের পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে এই চিত্র। যদিও চীন স্পষ্ট করে কিছু না বলায়, এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন