শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের নাম

Paris
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস
চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচ জন সাংবাদিক। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ফিলিস্তিনে সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন। চলতি বছরে অন্তত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন কেবল ইসরায়েলি সেনাবাহিনীর হাতেই। তাদের ১৬ জন গাজায় ও দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি মামলা দিয়েছে আরএসএফ। গাজার পর সাংবাদিকদের জন্য চলতি বছর সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে একবছরে সাত জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুদেশেই পাঁচজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালে, একই সময়ে বিশ্বব্যাপী ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। প্রতিবেদনটিতে ১ ডিসেম্বর পর্যন্ত তথ্য হালনাগাদ করা আছে। প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জনই মারা গেছেন দায়িত্ব পালনকালে। ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের সহিংসতার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সরকার। তবে সামরিক অবকাঠামোতে বিমান হামলা পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন বলেও মেনে নিয়েছে তারা। আরএসএফের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি ১২৪ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন চীনে। এ তালিকায় ৬১ জন সাংবাদিককে কারাবন্দি করে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ানমারে। আর ইসরায়েলে বন্দি আছেন ৪১ জন। এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিককে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন চলতি বছর অপহৃত হয়েছেন। জিম্মিদের অন্তত ২৫ জন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে বন্দী। এখন পর্যন্ত ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২০২৪ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন ৪ জন।


আরোও অন্যান্য খবর
Paris