২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে মামালচিং পদ্ধতিতে বেবি তরমুজ চাষে লাভবান কৃষক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থনীতি, কৃষি
মোহনপুরে মামালচিং পদ্ধতিতে বেবি তরমুজ চাষে লাভবান কৃষক
বিজ্ঞাপন

নুর কুতুবুল আলম, সাবাবহিাট : রাজশাহীর মোহনপুরে মালচিং পদ্ধতিতে বারোমাসী বেবি তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের প্রান্তিক চাষী আমজাদ হোসেন। প্রথমবার দশ শতাংশ জমিতে ১২/১৩ হাজার টাকা খরচ করে তিনি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লাভ করেন। দ্বিতীয়বার তিনি অর্ধলক্ষ টাকা লাভের স্বপ্ন দেখছেন। প্রকল্পটি অর্থায়ন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ। শতফুল বাংলাদেশ এর সহকারী কৃষি কর্মকর্তা মাহাতাবুর রহমান বলেন, বারোমানী তরমুজ চাষে কৃষককে সার্বিক ভাবে সহযোগিতা করা হয়েছে। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম আমাদের রাজশাহী’কে জানান, মালচিং পদ্ধতিতে বেবি তরমুজ চাষ করলে আগাছা কম হবে, সার, কীটনাশক কম লাগবে, উৎপাদন খরচ কম পড়বে, কৃষক অধিক লাভবান হবেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন