পান রপ্তানিতে আইনগত বাধা কাটল
বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না, এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে পান রপ্তানিতে আইনগত কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। রোববার (০৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ৬ আগস্ট ২০২৬ তারিখে এই মর্মে আদেশ দেন যে, উক্ত সমিতির প্রত্যয়নপত্র ব্যতীত বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের একটি শর্ত আবশ্িযকভাবে কার্যকর হয়। ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের। পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন দায়ের করেন। গতকাল ওই আবেদন শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগের ৬ আগস্ট ২০২৬ তারিখের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ওই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত আরোপিত হয়েছিল, তার কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে। হাইকোর্ট বিভাগে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অপরদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।-এফএনএস
